গাজীপুর সাংবাদিক পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : ‘সত্য ও শোষিতের পক্ষে’ স্লোগানে যাত্রা শুরু করা গাজীপুর সাংবাদিক পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এতে গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. সেলিম রেজা এবং সংগঠনের প্রধান উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন।
ড. সেলিম রেজা তার বক্তব্যে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশকর্মী ও সাংবাদিক সাঈদ চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকী, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, হাবিবুর রহমান, আলমগীর ইসলাম, ইব্রাহিম সরকার, শেখ ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।



