শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্ক-হুড়োহুড়ি, দেড় শতাধিক শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে কারখানার ভবন থেকে নামতে গিয়ে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকার ডেনিম্যাক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, ভূমিকম্প শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করেন। এ সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে অনেকে আহত হন।

তারা আরও জানান, শ্রমিকরা নিচে নামলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক গেট খুলে দেয়নি। এতে আতঙ্ক ও হুড়োহুড়ি আরও বেড়ে যায়।

গাজীপুর সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, আহতদের মধ্যে ১৩০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker