শ্রীপুরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিলেন শ্রমিক দলের নেতা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি দিয়েছেন শ্রমিক দলের এক নেতা।

অভিযুক্ত সেলিম ফকির উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব।

দৈনিক দেশ বর্তমানের প্রতিনিধি মো. নাঈম জানান, ঢাকা-কাপাসিয়া সড়কের সাটিয়াবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক পোশাক শ্রমিক নিহত হন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। এক পথচারীর কাছ থেকেও মোবাইলে ধারণ করা দুর্ঘটনার ভিডিও নেন।

কিছুক্ষণ পর শ্রমিক দলের নেতা সেলিম ফকির ফোন করে তাকে গালিগালাজ করেন। এমনকি দুই মিনিটের মধ্যে তার সামনে হাজির হতে বলা হয়।

সাংবাদিক মো. নাঈম বলেন, সেলিম ফকির তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ।

এ ব্যাপারে শ্রমিক দলের নেতা সেলিম ফকিরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি।

এদিকে সাংবাদিক মো. নাঈমকে হুমকির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সাংবাদিক পরিষদ। সংগঠনটির নেতৃবৃন্দ হুমকিদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker