কাপাসিয়ায় মা ও ৩ মেয়ে শিশুসহ ৫ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া এলাকার সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাড়াটিয়া ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) ও শ্যালক গোলাম রসুল (২২)।
শারমিনের স্বজনরা জানান, ফোরকান মিয়া তার শ্যালককে চাকরি দেওয়ার কথা বলে শুক্রবার সন্ধ্যার দিকে ফোন করে বাসায় ডেকে নেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর থেকে ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক।
অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান জানান, ফোরকান মিয়া নিজেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরে মদের বোতলও পাওয়া গেছে। তদন্ত চলছে।



