বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়া ‘সমন্বয়ক’ মাহদী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ওসিকে হুমকি দেওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত পৌনে আটটার দিকে হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম সাংবাদিকদের জানান।

এর আগে শুক্রবার বিকেলে থানায় গিয়ে মাহদী হাসান ওসিকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে বলতে হবে, আমার ভাইকে কেন গ্রেফতার করা হলো? আমরা জুলাই অভ্যুত্থানে গভর্নমেন্ট ফর্ম করেছি। আপনারা আমাদের প্রশাসনের লোক।

এক পর্যায়ে তিনি ওসিকে বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমি স্ট্রিকলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছে নাকি?

এ ঘটনার ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।

পুলিশ জানায়, কমিটিতে নাম থাকায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের নেতা এনামুল হাসান নয়নকে আটক করা হয়েছিল। পরে জুলাই আন্দোলনে অংশগ্রহণের তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরও মাহদী হাসান ওসির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker